১ সেপ্টেম্বর ২০২৬, এখন সময় রাত ১:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে : সিইসি

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, রাজশাহী
ডিসেম্বর ২০, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটাররা ভোটকেন্দ্রে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা ও প্রার্থীরা মিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি।

২০ ডিসেম্বর বুধবার রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিইসি এমন আশাবাদ ব্যক্ত করেন। এদিন বেলা ১০টায় প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সিইসি। প্রায় দেড় ঘণ্টা চলা এই সভায় নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীরা বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন সিইসির সঙ্গে।

প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় নির্বাচনটা সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে। তারা অত্যন্ত আন্তরিক। কিছু কিছু সমস্যার কথা তারা বলেছেন। আমরা শুনেছি, স্থানীয় প্রশাসনও শুনেছে। সেই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে। কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে বা সহিংসতা হয়ে থাকে, সে বিষয়ে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে বলা হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচন স্বচ্ছ হওয়ার ক্ষেত্রে আপনাদেরও একটি ভূমিকা থাকবে।

এ সময় নির্বাচন কমিশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার ওই সভায় প্রার্থীদের অনেকে নানা অভিযোগ তুলে ধরেছেন বলে তারা জানিয়েছেন। সিইসি এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, রাজশাহীর ছয়টি আসনে ছয়জন স্বতন্ত্র প্রার্থী, ৩৪ জন দলীয় প্রার্থীসহ মোট ৪০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের ইন্তিকালে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর শোক প্রকাশ

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং

‘বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন’

মেঘনা ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা দিল বিএনপি

আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজিটাল ব্যাংকের আবেদনপত্র গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক

পানির নিচে চট্টগ্রামের অনেক সড়ক, দুর্ভোগে নগরবাসী

দুর্গাপূজা : ভারতে ১২শ’ টন ইলিশ রপ্তানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের

বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ