১৬ মে ২০২৬, এখন সময় সন্ধ্যা ৭:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় : এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১৮, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অপ্রত্যাশিত ও অশোভনীয়। আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে ১৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আবদুর রহমান খান বলেন, এই পদক্ষেপ অবশ্যই দুর্নীতিকে উৎসাহিত করবে, সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। আমি যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলাম, তখন ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম। দেশের একজন নাগরিকের জন্য এটা মোটেও ভালো অভ্যাস নয় মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হতে পারে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না। অর্থপাচারের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ব্যবসাবান্ধব আইন করতে এনবিআরের তিনটি উইংয়ে বিদ্যমান আইন পর্যালোচনার জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

শাহরুখের সিনেমায় ‘ভিলেন’ অভিষেক, নিশ্চিত করলেন অমিতাভ বচ্চন

এবারের বাজেট গরিববান্ধব : অর্থমন্ত্রী

ভারী বর্ষণে সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে

ইসলামী ব্যাংকিং বনাম প্রচলিত ব্যাংকিং বাংলাদেশের জন্য কোনটি উত্তম?

প্রসঙ্গ আসন্ন বাজেট ২০২৫-২০২৬

‘দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষার জন্য অন্তর্বর্তী সরকার কঠোর হতে বাধ্য হবে’

সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৬

আসামে বন্যায় মৃত্যু ৩৪, পানিবন্দি সাড়ে ছয় লাখ মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধান উপদেষ্টা