১৬ আগস্ট ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৪র্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার ক্যাডেট কলেজ ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ এর চেয়ারম্যান শাহিনা রফিক। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ এর বোর্ড মেম্বারবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট আফরোজা আক্তার বাবলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি নাহিদ ফরমান। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে ক্লাবের মান্থলি জেনারেল মিটিং পরিচালনার পাশাপাশি ফ্রেন্ডশিপ ডে এবং পিস ডে উপলক্ষ্যেও আয়োজন করা হয়।
ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত আসর

জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা হবে : শ্বেতপত্র প্রণয়ন কমিটি

জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে সোমবার

শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন : ডেপুটি স্পিকার

‘সারা দেশের সব মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ’

হযরত গাউছুল আযম বাবাভাণ্ডারী (ক.) ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর : শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

তিন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদি

লুটপাটে বিধ্বস্ত দেশের ব্যাংক খাত : নির্বাচিত সরকারের জন্য অশনি সংকেত

কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ

মণিপুরে পুলিশের গুলিতে ৪০ জন নিহত