১৬ মার্চ ২০২৬, এখন সময় রাত ৩:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৯ জন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

২২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৩৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬২৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৮৯৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৩৯৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৯৭ জন। ঢাকায় ৩৮২০ এবং ঢাকার বাইরে ১০৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা

বাংলাদেশ ও মালাওয়ির মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোড়দার

মানুষ সব সময় একটা ভয়ে থাকে, ত্রাসে থাকে : ফখরুল

অধ্যাপক আ বা ম নুরুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকাল স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সিঙ্গাপুরের ৪৯তম ধনী

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

জুলাই-আগস্টে পণ্য রপ্তানিতে ১০.৬১ শতাংশ প্রবৃদ্ধি