৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জামাত-শিবির ও বিএনপির জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সিনিয়র রিপোর্টার
জুলাই ২৯, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

কোটা আন্দোলন কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ । জামাত-শিবির ও বিএনপির জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে। ২৯ জুলাই বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন,  জামাত-শিবির ও বিএনপির জঙ্গিরাই আজ আমাদের ওপর থাবা দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। একেবারে জঙ্গিবাদী কাজ। সরকারপ্রধান বলেন, তাদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা। তিনি আরো বলেন, আজ বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে। সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি, আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনপির মূল কৌশল নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা : তথ্যমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

অসংক্রামক ব্যাধি অর্থনীতির ওপর বিরাট প্রভাব পড়ছে

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রধান উপদেষ্টার

ড. মোমেনের সাথে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা’

যত অপপ্রচারই হোক সুষ্ঠু নির্বাচনে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে : কানাডা প্রবাসীদের তথ্যমন্ত্রী

রাজধানীর উত্তরায় ১৪ দিন যানজটের শঙ্কা

শীতে জমে যাওয়া বৈকাল হ্রদ থেকে ৭ চীনা পর্যটকের মরদেহ উদ্ধার

গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে জলবায়ু ঝুঁকিপূর্ণ