৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন সুদের হার কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মে অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৩য় সভার সিদ্ধান্ত মোতাবেক ওভারনাইট রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা ৮ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা অধিকতর দক্ষতার সঙ্গে পরিচালন করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) ক্ষেত্রে বিদ্যমান সুদহার শতকরা ৯ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আর নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) শতকরা ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৭ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ১৭ জানুয়ারি নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ থেকে ৮ শতাংশ নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দশ হাজারেরও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এক পক্ষের উপরই বর্তায় না, সকল রাজনৈতিক দলেরই দায়বদ্ধতা রয়েছে

জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে সোমবার

পৃথিবী ঘুরে দেখবেন বলে চাকরি ছেড়ে দিলেন আকাঙ্ক্ষা মংগা

ইসলামী ব্যাংকের ৬টি জোন ও ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের দায়িত্বে বিদেশি দুই প্রতিষ্ঠান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা