১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ট্রেনিং কোর্স অনুষ্ঠিত

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
মে ২৫, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ ‘সার্টিফাইড এএমএল এন্ড সিএফটি প্রফেশনাল’ শীর্ষক তিন মাসব্যাপী বিশেষ ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ১৮ মে ২০২৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএফআইইউ প্রধান মোঃ মাসুদ বিশ্বাস উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। ঢাকা নর্থ ও সাউথ জোনের শাখাসমূহের ৫৮ জন ব্যামেলকো ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, মোঃ আবদুল্লাহ আল-মামুন, ফজলুর রহমান চৌধুরী, এআইবিটিআরই ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামাণিকসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ প্রধান মোঃ মাসুদ বিশ্বাস বলেন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ট্রেনিং কোর্স চালু করে একটি মাইলফলক স্থাপন করেছে। তিনি সকল ব্যামেলকোকে বিএফআইই’র রিপোর্টিং এর ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এএমএল এন্ড সিএফটি কমপ্লায়েন্স আগের চেয়ে বেশি সতর্ক থাকবেন এবং এ বিষয়ে ব্যাংকের রেটিং উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটি ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত, পরিপত্র জারি

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

দেশে ৩৪ লাখ শিশু রাস্তায় জীবনযাপন করছে

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পরামর্শ জাতিসংঘের

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতি পরিকল্পনার নিন্দা জানিয়েছে দেশের বৃহত্তর সুন্নী জোট

ছাত্র-জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না : আইন উপদেষ্টা

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত