১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতন দিল বাংলাদেশ সেনাবাহিনী

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ২৩, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবীর সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। ২৩ আগস্ট গণম্যাধমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, সম্প্রতি ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এসব অর্থ প্রদান করা হয়। বন্যাকবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, দেশের ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, বন্যাক্রান্ত জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যাকবলিত এসব এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে আরও বেশ কিছু সময় লোডশেডিং থাকবে : সিপিডি

সিডনিতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা বিষয়ক সেমিনার

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তেলের দাম বাড়ায় স্বর্ণের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত আসর

দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া ১৫১ বাংলাদেশি

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখতে হবে : ড. মুহাম্মদ ইউনূস

গত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেলো বাংলাদেশ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিন, সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর