১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সচিবালয় এলাকায় শিক্ষার্থী-আনসার সংঘর্ষ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ২৫, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৫ আগস্ট রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯টায় তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সার্জিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপথগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদেরকে মুক্ত করে নিয়ে আসবো। সবাই যোগ দিন, বিষয় সবাইকে অবগত করুন, অতীব জরুরি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল

‘দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়াতে আস্থা পাচ্ছেন না’

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী

মোংলা বন্দরের সক্ষমতা ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : নৌপরিবহনমন্ত্রী

মাগুরায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামের কেরানীহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২২তম শাখার শুভ উদ্বোধন

বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ