৯ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১২:১২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আল-আরাফাহ ইসলামী ও কমার্স ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

দেশের বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই আদেশে ৫ পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। অন্যদিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে ৫ পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের দু’টি আদেশে দু’টি ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমান, মেঘনা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আশ্বাফুজ্জামাম। আর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের আরেক আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ এবং সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ারকে আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোংলা বন্দরের সক্ষমতা ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : নৌপরিবহনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই : প্রধানমন্ত্রী

উন্নয়নের জন্য নীতি স্বাধীনতা নিশ্চিত করা জরুরি : ড. আনিসুজ্জামান চৌধুরী

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা

রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম

গত সাড়ে ১৪ বছরে সব জায়গায় উন্নতি হয়েছে : প্রধানমন্ত্রী

এসএমই বান্ধব ইকো-সিস্টেম নিশ্চিতের আহ্বান ডিসিসিআই সভাপতি’র

‘বিএসপি পেকুয়া উপজেলা ঈদ পুনর্মিলনী’

সরকার শ্রমবান্ধব পরিবেশ তৈরিতে দৃঢ়প্রতিজ্ঞ : আইনমন্ত্রী