৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:০২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই : প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৩ সেপ্টেম্বর সৌজন্য সাক্ষাতকালে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই। তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লব দেশে আশার নতুন যুগের সূচনা করেছে এবং অন্তর্বর্তী সরকার শিল্প, অর্থ ও উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যবসায়ী নেতারা পোশাক ও ওষুধ খাতে সাম্প্রতিক অস্থিরতার বিষয় তুলে ধরে বলেন, তারা সন্দেহ করেন দেশের বাইরে বসবাসকারী গ্রুপসহ বহিরাগতদের প্ররোচণায় কারখানাগুলোতে ভাঙচুর করা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে তারা বলেন, কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। ড. ইউনূস ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন, তার সরকার কারখানাগুলোকে সহিংসতা ও হামলা থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের দায়িত্ব শিল্পকে সুরক্ষা দেওয়া। তিনি শীর্ষস্থানীয় বিশ্ব ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের কাছ থেকে আরও অর্ডার পাওয়ার প্রয়াসে শ্রম সংস্কার করতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের গুরুত্বপূর্ণ সংস্কার করার বড় সুযোগ আছে। আমাদের শ্রম আইনকে আইএলও মানদন্ডে উন্নীত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সারা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী প্রধান নির্বাহীদের সাথে কথা বলেছেন এবং তারা বাংলাদেশে বিনিয়োগে এবং আরও অর্ডার দিতে আগ্রহী। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ ও মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাসের এজাজ বিজয় প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন

আগামী কাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর

ফের দেশে ৮ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়ে আপনিও সহযোগিতার হাত বাড়াতে পারেন

বাংলাদেশ-ভারতের মধ্যে পানিবণ্টন আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে : প্রধান উপদেষ্টা

মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপির মহাসচিব ফখরুল : ওবায়দুল কাদের

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

১৯ মার্চ বলিউডে আরিফিন শুভর নতুন অধ্যায়

এক্সিম ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন