১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

করমজল পরিদর্শনে ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
মে ২৮, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ

কুয়েত, কাতার, সৌদি আরবসহ মোট ৮ দেশের ৭ পদস্থ কর্মকর্তা সুন্দরবনের করমজল ভ্রমণ করেছেন। এ সময় তাদের সাথে আরও ছিলেন বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থী।

২৭ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় তারা পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র ত্যাগ করেন। এর আগে দুপুর সাড়ে তিনটায় তারা করমজলে আসেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাংলাদেশে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন মো. শরিফের নেতৃত্বে কুয়েত, কাতার, সৌদি আরব ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর ৭ জন পদস্থ কর্মকর্তা করমজলে আসেন। সাথে ছিলেন ওই কলেজের ৬৭ জন প্রশিক্ষণার্থীরা। এ সময় তারা সুন্দরবনের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র এবং হরিণের খামার ঘুরে দেখেন। এছাড়া সুন্দরবনের প্রাণ-প্রকৃতি উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন। মূলত ৬৭ জন প্রশিক্ষণর্থীদের সুন্দরবন সম্পর্কে ধারণা দিতে এই সফর বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।

এর আগে এসব কর্মকর্তারা মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মোংলা বন্দরও পরিদর্শন করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নবাগত পুলিশ সুপারের আগমন উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের সুধী সমাবেশ

জ্বালানি সংকট মড়ার ওপর খাঁড়ার ঘা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী

অর্থনীতির সংকট কাটতে এখনো অনেক রাত বাকি!

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনাহোরকাই

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

টেকনাফে র‌্যাবের অভিযানে গ্রেফতার ১

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : বিএনপি মহাসচিব

নতুন শিক্ষকদের বরণ করে নিল গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল

জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা মূল্যে ৪৯ রোগীর অস্ত্রোপচার