৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুন ২২, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র ডাকাত দল। গত বৃহস্পতিবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কেপটাউনের বুষ্টারের ডিডোরেন্স এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহতদের একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর গ্রামের এমদাদুল হক এবং অপরজন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিল্লাল হোসেন।

জানা যায়, প্রবাসী বাংলাদেশি মনির হোসেনের মালিকানাধীন একটি দোকানে কাজ করতেন নিহত এমদাদুল ও বিল্লাল। ঘটনার সময় হঠাৎ একদল সশস্ত্র ডাকাত দোকানে হানা দিয়ে লুটপাট চালায় এবং সব কিছু লুটে নেয়ার পর দুই কর্মচারীকে গুলি করে পালিয়ে যায়।

পাসপোর্ট সূত্রে জানা যায়, নিহত এমদাদুল হক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শফিকুল আলম এবং মায়ের নাম তাসলিমা।

স্থানীয় প্রবাসীরা জানান, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা এবং হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কেবল গত দুই মাসে কেপটাউন অঞ্চলে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রবাসীরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

না ফেরার দেশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

স্পিকারের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

৪০০ পুলিশ সদস্যকে বিপিএম-পিপিএম পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

চার ক্যাটাগরিতে প্রবাসী কর্মী নেবে আমিরাত, সর্বনিম্ন বেতন সাড়ে ৪ লাখ টাকা

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬২৪২ জন

জাতিসংঘের সাধারণ সভার হাই-লেভেল সপ্তাহ সফলভাবে সম্পন্ন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাসনাহোরকাই

তুরাগ নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর