৬ জুন ২০২৬, এখন সময় রাত ৩:৩৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশের ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেওয়া হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকা দেওয়া হয় শিক্ষার্থীদের। আগামী দশদিন শুধু স্কুল শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে।
১২ অক্টোবর সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে, যাতে কেউ বাদ না পড়ে।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, টাইফয়েডে এখনও দেশের শিশুদের মৃত্যু হয়- এটা আমাদের লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হবো ইনশাআল্লাহ। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজে টিকাদান কর্মসূচির ক্যাস্পেইন উদ্বোধন করেন। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন। এটি দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে টিকাটি, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহায়তায়।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর হাতিরঝিল লেক থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয় : প্রধান উপদেষ্টা

ছয় বিভাগে তাপমাত্রা বাড়বে, কিছু এলাকায় বৃষ্টির আভাস

সংলাপের কোনো বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএনডিপি ও বিএইচটিপিএর মধ্যে সমঝোতা চুক্তি সই

‘রাজনীতি চর্চায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সুপ্রিম পার্টি’

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড গ্রহণ করলেন শাহসূফী ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

‘পারিবারিক ব্যবসা পরিচালনায় দক্ষ পেশাদার নেতৃত্ব রাখতে হবে’

সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে প্রস্তুত করছে : কাদের

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল