১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুলাই ২৮, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশু’র কুমামোতো জেলায় ঘটেছে এ ভূমিকম্প।

জাপানের ভূমিকম পর্যবেক্ষণ সংস্থা জিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি বা এপিসেন্টর ছিল সাগরপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর তলদেশে।

সাগরের অগভীর অংশে এই ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। জিএমএ ইতোমধ্যে সুনামির সতর্কতা জারি করে বলেছে— এই ভূমিকম্পের ফলে ৩ দশমিক ২৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

জাপানের সরকার ইতোমধ্যে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি জেলায় ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা প্রাণহানির কোনো তথ্য আসেনি।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন জাপানে ৭দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পেও বড় কোনো প্রাণহানি বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ার অঞ্চলের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। প্রতিবছর বিশ্বে যত ভূমিকম্প হয়, শতকরা হিসেবে তার ১৮ শতাংশই ঘটে ১২ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত দেশ জাপানে।

সূত্র : এএফপি, এনডিটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

‘অনিয়ম-দুর্নীতি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় সংকট তৈরি করেছে’

উন্নত বিশ্বকে শুধুমাত্র আর্থিক ক্ষতিপূরণ প্রদান করলেই হবে না, প্রযুক্তিগত জ্ঞানও প্রদান করতে হবে

তিন বিভাগে অতিভারী বর্ষণের সম্ভাবনা

আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন : প্রধান উপদেষ্টা

শেখ হাসিনা সরকারের অধীনে সংঘটিত গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না : অর্থমন্ত্রী আমীর খসরু

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

বাঁধ খোলার কারণে বাংলাদেশে বন্যা হয়নি : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি