২৫ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ২:১৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি জলবায়ুকর্মী আটক

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মে ২৮, ২০২৩ ১২:১৫ অপরাহ্ণ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক্সটিঙ্কশন রেবেলিওন আয়োজিত এই বিক্ষোভে জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি জানান।

তারা হেগের মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। ভিড় বাড়তে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে। যদিও অনেকে রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে আগে প্রস্তুত ছিলেন।
এদিকে পুলিশ জানিয়েছে, আটক বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে।

শনিবারের ওই বিক্ষোভে বেশ কয়েকজন ডাচ তারকা ছিলেন। এতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও, যিনি কি না টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রের জন্য পরিচিত।

এদিকে এক্সটিঙ্কশন রেবেলিওন অভিযোগ তুলেছে, পুলিশ এক হাজার ৫৭৯ কর্মীকে আটক করেছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিএসই টেকনোলজি হাব হিসেবে কাজ করবে : ডিএসই চেয়ারম্যান

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

‘কুমিল্লায় বন্যার্তদের মাঝে মইনীয়া যুব ফোরামের ত্রাণ সহায়তা প্রদান’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠন : ব্যাংকটির সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান নতুন চেয়ারম্যান

নওগাঁর মান্দায় নির্বাচনী অফিস উদ্বোধন

চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

বগুড়ায় আমন চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা