৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:৪৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

‘দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে’

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ

তারেক রহমানের নতুন সরকারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে ২০০১ সালে মন্ত্রিসভায় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েই তিনি জানান, শিক্ষা ব্যবস্থাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রবর্তন করাসহ আমূল পরিবর্তন আনা হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথের পর রাতে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল কম্পিটিটিভনেসে আনতে হবে। ইটস নো লঙ্গার এ লোকাল কমোডিটি, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি।’

তিনি বলেন, ‘আমাদের ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেক এগুলিকে গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার লিংকিংসগুলিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আমাদের টিভেট (টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং)-কে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। বললাম না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটাকে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। এর কোনো বিকল্প নেই।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে। শুরু হবে কয়েক দিনের মধ্যেই।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবকল্যাণে ১৩ বছরে ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে

৯৮ ব্যাচের ফুটবল টুর্নামেন্ট ও কনসার্ট অনুষ্ঠিত

‘শিগগিরই পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে’

শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে সরকার

অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পুঁজিবাজার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন পর্ষদের নতুন চেয়ারম্যান

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪ রোগী