১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান ঘটল। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকে যিনি রূপালি পর্দায় গ্ল্যামার, সাহসিকতা ও স্বাধীন নারীর প্রতীক হয়ে উঠেছিলেন, তাঁর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ব্রিজিত বার্দো ছিলেন শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন; তিনি ছিলেন একটি সময়ের মুখ। তাঁর সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয় ভেঙে দিয়েছিল প্রচলিত ছক। ফরাসি সিনেমাকে আন্তর্জাতিক পরিচিতি দিতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। অথচ অবাক করা সত্য হলো—ক্যারিয়ারের একেবারে সাফল্যের শীর্ষে থাকা অবস্থাতেই তিনি নিজেকে সরিয়ে নেন রূপালি পর্দা থেকে।

মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে, বয়স তখন মাত্র ৩৯, অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন ব্রিজিত বার্দো। এই সিদ্ধান্তে তখন বিস্মিত হয়েছিলেন তাঁর অগণিত ভক্ত ও চলচ্চিত্র মহল। কিন্তু নিজের সিদ্ধান্তে ছিলেন অটল ও দৃঢ়। অভিনয় ছাড়ার সময় তিনি উচ্চারণ করেছিলেন এক কালজয়ী উক্তি—‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’

এই উক্তিই যেন তাঁর জীবনের পরবর্তী অধ্যায়ের দিশা নির্ধারণ করে দেয়। সিনেমার ঝলমলে আলো ছেড়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেন অবলা প্রাণীদের সেবায়। ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’, যা বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং অধিকার আদায়ের জন্য বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে। জীবনের বাকিটা সময় তিনি উৎসর্গ করেছিলেন প্রাণী কল্যাণের লড়াইয়ে—ক্যামেরার সামনে নয়, নীরব সংগ্রামের ময়দানে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু সম্মেলন (কপ ২৮) উপলক্ষে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আমরা কারো সঙ্গে যুদ্ধ করব না : প্রধানমন্ত্রী

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসে ধর্মপ্রাণ লাখো মানুষের ঢল

বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন লাল তীর সীডস লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক পরিবর্তন আনয়নে ‘সার্বজনীন পেনশন স্কিম’ একটি সময়োপযোগী পদক্ষেপ : ডিসিসিআই সভাপতি

মাজার-খানকা ভাঙ্চুর ও অগ্নিসংযোগ প্রতিরোধে সুন্নি-সুফিবাদী জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে : সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই : বিএনপি মহাসচিব

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: পাঁচ জেলায় ৭ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব: পাঁচ জেলায় ৭ জনের প্রাণহানি

বুধবার একই সময়ে দিনের আলোয় থাকবে পৃথিবীর ৯৯% মানুষ