১৮ জুলাই ২০২৬, এখন সময় দুপুর ১২:২০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালের মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সরকারের ঘোষিত এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খরা মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে সরকার।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকার খালের স্থলে আসেন। খালের মাটি কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করার পর জনসভায় বক্তব্য রাখছেন তিনি।

এরপার পারিবারিক কবর জিয়ারত এবং বিকেলে সুধী-সমাবেশ ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে তার ব্যস্ত দিন কাটবে।

তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খননের মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে : চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠন : ব্যাংকটির সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান নতুন চেয়ারম্যান

বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল

এসবি প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি শাহ আলম

মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : ড. মুহাম্মদ ইউনূস

বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৩১ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৩১ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

এস‌ডি‌জি বাস্তবায়নে বেসরকারি খাতের ওয়ার্কিং কমিটি ঘোষণা

কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু