৮ জুলাই ২০২৬, এখন সময় বিকাল ৪:৪০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
চট্টগ্রাম সংবাদদাতা
জুলাই ৮, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটি যাত্রা বাতিল করে পুনরায় ঢাকায় ফিরে যায়।

একইভাবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও ভোর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আটকে রয়েছে। বুধবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল ট্রেনটি। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানিয়েছেন, জানআলীহাট-ষোলোশহর সেকশনে রেললাইনের ওপর থেকে পানি না নামলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে না।

এদিকে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।

এছাড়া, যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক তারা বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন। গতকালের (মঙ্গলবারের) টিকিটধারী যাত্রীরাও একই টিকিট ব্যবহার করে এ ট্রেনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গত বছর না দিলেও এবছর ডিভিডেন্ড দিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি

২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে

জনগণের চাওয়া-পাওয়াকে বাদ দিয়ে দেশ নয় : ড. সালেহউদ্দিন আহমেদ

বিকেএমইএ’র নতুন সভাপতি

এফবিসিসিআইয়ের নতুন মহাসচিব আলমগীর

আজ বিকেলে খুলে দেওয়া হবে ফেসবুক-টিকটকসহ সব সোশ্যাল মিডিয়া

রেকর্ড দামে বিক্রি হল প্রিন্সেস ডায়ানার সেই ড্রেস

সবচেয়ে বড় হজ বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ সৌদি আরবের

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনটি দেশের মানুষের কৃষ্টি সংস্কৃতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে