৩১ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:১২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

পবিত্র কাবাঘর ধোয়ার কার্যক্রম চলছে

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
আগস্ট ২, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

পবিত্র কাবাঘর ধোয়ার কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বাদর বিন সুলতান এতে অংশ নেন। এ সময় মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা এতে অংশ নেন। আজ বুধবার ১৫ মহররম মোতাবেক ২ জুলাই ইসলামী ঐতিহ্যের আনুষ্ঠানিক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাবাঘর ধোয়ার কর্মসূচি কয়েক ধাপে পালিত হয়। প্রথমে পবিত্র ঘরের বাইরে গিলাফ নিচের দিক থেকে কিছু অংশ ওপরে তোলা হয়। এরপর বিশেষ সিঁড়ি ব্যবহার করে সংশ্লিষ্টরা কাবাঘরের দরজায় গিয়ে উপস্থিত হন। অতঃপর পবিত্র কাবাঘরের দ্বাররক্ষী শায়খ সালেহ আল-শায়বা চাবি দিয়ে দরজা উন্মুক্ত করলে সবাই ভেতরে প্রবেশ করেন। এরপর বিশেষভাবে গোলপজল মিশ্রিত জমজম পানি দিয়ে কয়েক ধাপে তা ধোয়া হয়।

মূলত জমজমের পানি দিয়ে পবিত্র কাবাঘর ধোয়া হয়। জমজমের পানির মধ্যে বিভিন্ন দ্রব্য মিশ্রণ করা হয়। এর মধ্যে গোলাপজল, উদ, ইতার নামের সুগন্ধির মেশানো থাকে। উন্নত মানসম্পন্ন এ উপাদানগুলোর দামও খুব চড়া। ধোয়ার আনুষ্ঠানিকতার আগেই এসব সামগ্রী প্রস্তুত করা হয়।

মহানবী হজরত ‍মুহাম্মদ (সা.)-এর সময় থেকে পবিত্র কাবাঘর ধোয়ার ঐতিহ্য চলে আসছে। অষ্টম হিজরিতে রাসুল (সা.) মক্কা বিজয়ের পর পবিত্র কাবাঘর ধৌত করেন। ইসলামের সম্মানিত খলিফারাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ কাজ আঞ্জাম দিয়েছেন।

তাদের পর থেকে আজ পর্যন্ত এ প্রথা চালু রয়েছে। প্রতি হিজরি বছরের ১৫ মহররম অনুষ্ঠিত হয়।

সূত্র : আরব নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘দেশের ব্যবসায়ীরা ব্যাংক লুটেরাদের শাস্তি চান’

জালে ধরা পরলো ১৪ কেজির পাঙ্গাশ

‘উইমেন ই-কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট ৬ ও ৭ অক্টোবর

জাতীয় চা দিবস পরিবর্তন, এখন ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে

বন্যার্তদের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা ৫ কোটি টাকা দেবেন

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন

সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে : প্রধান উপদেষ্টা

না ফেরার দেশে চলে গেলেন বিএসপি’র অতিরিক্ত মহাসচিব সাবেক সিনিয়র এএসপি আবুল কালাম আজাদ

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র : প্রধানমন্ত্রী

আজ দেশে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড