৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:১৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বসুন্ধরা আবাসিক এলাকায় স্বপ্নের দ্বিতীয় আউটলেট চালু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৪, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এফে দ্বিতীয় আউটলেট চালু করেছে।

১০ হাজার ২০০ বর্গফুট আয়তনের নতুন এ আউটলেট প্রতিষ্ঠানটির ৯৭৫তম আউটলেট। এর মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য আধুনিক ও মানসম্মত খুচরা বিক্রয়সেবা আরো সহজলভ্য হবে।

বসুন্ধরা ব্লক-এফ জামে মসজিদের পাশে অবস্থিত নতুন আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাব্বির হাসান নাসির বলেন, ‘বসুন্ধরা এফ, এল ও এম ব্লকসহ আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানে স্বপ্নের একটি স্টোর চালুর দাবি জানিয়ে আসছিলেন। গ্রাহকদের চাহিদা ও সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন আউটলেট চালু করা হয়েছে। গ্রাহকরাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। স্বপ্ন টানা ১০ বছর সেরা রিটেইল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে এবং বর্তমানে দেশের সব ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এটি গ্রাহকদের আস্থারই প্রতিফলন।’

নতুন আউটলেটে এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য, দুগ্ধজাত পণ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার পণ্য এবং গৃহস্থালির বিভিন্ন সামগ্রীসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় : এনবিআর চেয়ারম্যান

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক

সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে বিএনপি

তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার অফিস শুরু

বিএনপির ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রার্থিতা ফিরে পেলেন ২ মেয়র প্রার্থীসহ ৩ জন

চার ক্যাটাগরিতে প্রবাসী কর্মী নেবে আমিরাত, সর্বনিম্ন বেতন সাড়ে ৪ লাখ টাকা

দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে : শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে যা বললো ওয়াশিংটন