৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৮:২০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিদেশি নির্ভরতা কমাতে কিউরেটর তৈরিতে বিসিবির নতুন উদ্যোগ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক মানের পিচ তৈরিতে দীর্ঘদিন ধরেই বিদেশি কিউরেটরদের ওপর নির্ভর করতে হয়েছে। এবার সেই চিত্র বদলাতে দেশীয় কিউরেটরদের দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই লক্ষ্যে প্রথমবারের মতো দেশের পিচ কিউরেটর ও মাঠকর্মীদের জন্য লেভেল-১ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিসিবি। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুই দিনের কর্মশালা।

প্রশিক্ষণ পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। কর্মশালায় আন্তর্জাতিক মানের পিচ প্রস্তুত, টার্ফ ব্যবস্থাপনা, মাঠের পরিচর্যা, মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে উইকেট তৈরির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানিয়েছেন, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি বিসিবির প্রথম লেভেল-১ সার্টিফিকেশন কোর্স।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের পরীক্ষা নেওয়া হবে এবং যারা উত্তীর্ণ হবেন তারা প্রথম ধাপের সনদ অর্জন করবেন।

এই কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট দেশের তিনটি প্রধান ক্রিকেট ভেন্যু থেকে মোট ৩০ জন কিউরেটর অংশ নেবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক