১৮ অক্টোবর ২০২৬, এখন সময় রাত ১:১৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

প্রতিবেদক
টাইমওয়াচ রিপোর্ট
সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কার্যক্রম শুরুর প্রথম দিনেই প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী টাকা ফেরতের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকরা মোট এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

গতকাল ১ সেপ্টেম্বর ২০২৬ সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় টাকা উত্তোলনের আবেদন নেওয়া হয়। আবেদন করতে ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের ভিড় দেখা যায়। ব্যাংক কর্মকর্তারাও গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।

ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম মেনেই আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে গ্রাহকদের আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

মূল টাকা তোলার সুযোগ, মিলবে না মুনাফা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের জমা অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে এ পর্যায়ে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা উত্তোলনের সুযোগ থাকছে না।

কোনো আমানতকারী মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে আমানত ফেরতের আগে পাওনা অর্থ থেকে তা সমন্বয় করা হবে।

তবে যেসব গ্রাহক এখনই তাদের আমানত তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন।

মেয়াদি আমানত নির্ধারিত সময়ের আগে ভাঙলে গ্রাহক মূল টাকা ফেরত পেলেও ওই অর্থের ওপর মুনাফা পাবেন না। তবে কোনো গ্রাহক আংশিক অর্থ উত্তোলন করলে অবশিষ্ট আমানতের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এলডিসি থেকে উত্তরণের সময় পেছানোর দাবি ব্যবসায়ীদের

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা

অসংক্রামক ব্যাধি অর্থনীতির ওপর বিরাট প্রভাব পড়ছে

ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠলো কিয়েভ

ডিএসইর লেনদেন ছাড়াল সাড়ে ১১০০ কোটি টাকা

ঝিনাইদহে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র নির্বাচনী ইশতেহার ঘোষণা

পর্দা নামল টগুমগুর দুই দিনব্যাপী মা দিবসের মেলার

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন