১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৫০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫০২, মামলা ৭১

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৮, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযানে একই সময়ে নগরীর বিভিন্ন থানায় মোট ৭১টি মামলা দায়ের করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীতে অপরাধ বিরোধী এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৪ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৪, মতিঝিলে ৭২, ওয়ারীতে ৫৫, উত্তরায় ৫০, গুলশানে ৩২, লালবাগে ২৮, রমনায় ১৮ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে ১৯ জনকে আটক করা হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ধরণের অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে- ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন এবং নগদ ২ হাজার ২০০ টাকা।

মাদকের পাশাপাশি দেশীয় অস্ত্র ও বিভিন্ন চোরাই মালামাল জব্দ করা হয়। এর মধ্যে ১টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৪টি চাপাতি, ১টি স্পোকেট, ২টি হেলমেট, ২টি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, ১টি ড্রাম, ১টি ব্যাটারি এবং ১টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধীদের চিহ্নিত করে অভিযান চালিয়ে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

সর্বশেষ - আন্তর্জাতিক