১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

চামড়ার ব্যাগ থেকে জুতা, তেজগাঁওয়ে ৫ দিন ব্যাপী মেলা শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ২:১২ অপরাহ্ণ

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) শুরু হয়ে মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিসিকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের তৈরি চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। দর্শনার্থীরা মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় চামড়াজাত পণ্য কেনার সুযোগ পাবেন।

১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী এ মেলার উদ্বোধন করবেন।

বিসিক জানিয়েছে, মেলায় চামড়ার তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি চামড়াজাত ব্যাগ, জুতা, মানিব্যাগসহ বিভিন্ন ব্যবহার্য ও ফ্যাশনপণ্য প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত