৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডেঙ্গু পরীক্ষা : ফি সরকারিতে ১০০ টাকা, বেসরকারিতে ৫০০

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ পরীক্ষা করাতে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে এই পরীক্ষার জন‌্য ৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা নেওয়া হলে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

২৮ মে ২০২৩ খ্রিস্টাব্দ রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

এসময় ডা. কবির বলেন, ডেঙ্গু পরীক্ষা মূল্যসহ এর চিকিৎসায় সুনির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া হয়েছে। গাইডলাইন অনুযায়ীই সবাইকে চিকিৎসা দিতে হবে। প্লাটিলেট ব্যবহার নিয়েও গাইডলাইনে বিস্তারিত নির্দেশনা রয়েছে।

তিনি জানান, দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুরোগ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে করণীয় কী হবে, প্রতিটি হাসপাতালকে সেই নির্দেশনাও দেওয়া আছে। রোগী বেড়ে গেলে চিকিৎসা যাতে ব্যহত না হয়, সেজন্য অতিরিক্ত আবাসিক চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞকে দায়িত্ব দিতে হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত মশারির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান ডা. কবির।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ডেঙ্গু নিয়ে প্রায় সবারই একটি ভুল ধারণা রয়েছে। কারো ডেঙ্গু ধরা পড়লেই আমরা প্লাটিলেটের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ি। কিন্তু ডেঙ্গু আসলে প্লাটিলেট ডিজঅর্ডার নয়। ডেঙ্গুতে ঝুঁকির কারণ হতে পারে প্লাজমা লিকেজ। এককথায় বলতে গেলে ডেঙ্গুতে প্লাটিলেটের কোনো ভূমিকা নেই। প্লাটিলেটের চেয়ে ডেঙ্গু রোগীর জন্য বেশি দরকার হয় ফ্লুইড।

ডা. রোবেদ আমিন আরও বলেন, ডেঙ্গুর বিভিন্ন পর্যায় রয়েছে। ডেঙ্গুতে রোগী শকে চলে যেতে পারে, হেমারেজ হতে পারে। এমনকি অর্গান ইনভলমেন্টও হতে পারে, যা শরীরের বিভিন্ন অর্গানকে ইনভলব করে ফেলে। এটি অবশ্য সর্বোচ্চ মারাত্মক পর্যায়। এই অবস্থায় কেউ পৌঁছে গেলে সেই রোগীকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মার্চে শুরু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম আট লেন প্রকল্পের সমীক্ষা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে : আইএসপিআর

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠন

আগামীতে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করা যাবে না : এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

নৌকার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন রাষ্ট্রপতির ছেলে

মোংলা বন্দরের সক্ষমতা ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : নৌপরিবহনমন্ত্রী

বিএনপির মহাসমাবেশ : রাজধানীতে কয়েক শ নেতাকর্মী আটক

বিএনপির আন্দোলন বন্ধ করতে সরকার ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে