১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১২:৪৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

উপজেলা নির্বাচনে বিএসপি দলীয় ভাবে অংশ না নিলেও ভোট করতে ইচ্ছুক প্রার্থীদের সমর্থন করবে

প্রতিবেদক
Rupam Akter
মে ৮, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) জাতীয় স্থায়ী পরিষদের এক সভা সম্প্রতি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসপি চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। সভা পরিচালনা করেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ আব্দুল আজিজ সরকার।

সভায় আগামী ১৪ মে চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা আহবান করার বিষয়ে সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাচন সম্পর্কে সভায় ব্যাপক আলোচনার পর বিএসপি চেয়ারম্যান বলেন উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে বরাবরই বিএসপি দলীয় প্রতিকে অংশ গ্রহণের বিরুদ্ধে। তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দি¦তা  মূলক করতে বিএসপি দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও পার্টির নেতৃবৃন্দদের মধ্যে যারা অংশগ্রহণ করতে চান তাহাদের ক্ষেত্রে কোনো প্রতিবন্দ¦কতা নেই। উপজেলা নির্বাচনে প্রার্থীর জামানত দশহাজার টাকা থেকে একলক্ষ টাকা করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বিএসপি চেয়ারম্যান বলেন নির্বাচন কমিশনের এই উদ্যোগ কেবল দূর্নীতিবাজ ও কালো টাকার মালিকদেরকেই উৎসাহিত করবে।  নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ছোট রাজনৈতিক দলগুলো নির্বাচনের অংশ গ্রহণেরও প্রতিবন্দকতা বলে তিনি মন্তব্য করেন। সভায় উপজেলা নির্বাচনে জামানত বর্তমান পরিস্থিতির আলোকে বিশহাজার টাকার মধ্যে রাখার দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএসপি জাতীয় স্থায়ী পরিষদ সদস্য সাবেক এসপি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মনির হোসেন, মোঃ সামসুল আলম বকুল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহিম মিয়া, মিরানা জাফরীন চৌধুরী, সীমা আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে ৪০ হাজার পুকুরের মাছ ভেসে গেছে , ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা

১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রাজধানীতে ৫৫১৭ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩৯

কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ

বিশ্বের সব পর্যটককে আকৃষ্ট করার মত সকল উপকরণই বাংলাদেশে বিদ্যমান : প্রধানমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

নিউরো সায়েন্সসহ আরও ১৩২ হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

জি-২০ সম্মেলন শেষ, নতুন সভাপতি ব্রাজিল

সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে : আইএসপিআর