২২ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় রাত ১০:০৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিশ্ব পরিবেশ দিবস আজ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস আজ। এই দিবসে এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে দিনটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৩ এর আয়োজন করা হয়েছে। এবার জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’।

এ উপলক্ষে সরকারিভাবে নেওয়া নানা কর্মসূচি সর্ম্পকে জানাতে ৪ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রবিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

মন্ত্রী জানান, শেরেবাংলা নগরে পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত। বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই ২০২৩ পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট আগামী বছর চালু হবে

নন্দীগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

এবার তুরস্কে জাহাজ রফতানি করছে বাংলাদেশ

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

অস্ত্রসহ তিন ডাকাত আটক

মুক্তি পেলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে সরকারি বিদ্যালয়সহ অর্ধশতাধিক বাড়ীঘর নদী গর্ভে বিলিন

২৮ নভেম্বর বিএসএমএমইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিইউনিয়ন