১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:৫০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মহাকাশে ফুটল জিনিয়া ফুল!

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জুলাই ৩০, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

পৃথিবীর বাইরে সবজি ফলানো যায় কি না, ফুল ফোটানো যায় কি না- তা নিয়ে ১৯৭০ সাল থেকে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। ২০১৫ সালে নাসার মহাকাশচারী কিয়েল লিন্ডগ্রেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এ বিষয়ে গবেষণা শুরু করেন। এবার সেই গবেষণাও সফল হল।

মহাকাশ কেন্দ্রে জিনিয়া ফুল ফোটাতে পেরেছেন কিয়েল। যা নিয়ে উচ্ছ্বসিত নাসাও। পৃথিবীর মাটিতে ঠিক যে রকম জিনিয়া ফুল ফোটে, হুবহু একই রকম ফুল ফুটেছে মহাকাশেও। সম্প্রতি নাসা জানিয়েছে, মহাকাশে তাদের বাগান শুধু দেখানোর জন্য নয়। পৃথিবীর বাইরে কীভাবে সবজি ফলানো যায় তার একটা বড় পরীক্ষাও বটে।
নাসা আরও জানিয়েছে, মহাকাশে ফুল ফোটানো অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল। যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, এমন একটি জায়গায় কী ভাবে গাছ রোপন করা যায়, কীভাবে সেগুলোকে ঠিক মতো পরিচর্যা করে বাঁচিয়ে তোলা যায়, সব কিছু নিয়ে গবেষণা করা হয়েছিল। সেই গবেষণার ফল অবশেষে পাওয়া গেল।

এর আগে মহাকাশে নানা রকম সবজি ফলিয়েছিলেন নাসার মহাকাশচারীরা। তার মধ্যে ছিল লেটুস, টমেটোর মতো সবজিগুলো। ফুল ফোটানোর বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই গবেষণা চলছিল। এ বার সেটাও সফল হল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ

লালমনিরহাটে নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এসএসসি ৯৮ ফাউন্ডেশন

অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দুই বছর প্রয়োজন : অর্থমন্ত্রী

আশকোনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর হজ বুথ উদ্বোধন

প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ ও গ্রেফতারে সরকার বিব্রত

‘বিনিয়োগকারীরা নির্বাচনের জন্য অপেক্ষা করছেন’

‘দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা’

সচিবালয় এলাকায় শিক্ষার্থী-আনসার সংঘর্ষ

ডেমরায় বাসে আগুন, একজনের মৃত্যু

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনো ভাবেই করবেন না : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা