৩ জুলাই ২০২৬, এখন সময় রাত ১:৫১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। জুলাই মাসের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ।

১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেখানে আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্যে জানা গেছে, আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। ২০২১ সালের আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে কয়েক মাস ধরেই দেশের সার্বিক মূল্যস্ফীতি ওঠানামার মধ্য দিয়েই যাচ্ছে। এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ, জুনে ৯ দশমিক ৭৪ শতাংশ ও মে মাসে বেড়ে হয়েছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গত মে মাসে এ হার গত প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ ছিল।

বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। আগের মাস অর্থাৎ জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৭৬ শতাংশ। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে চলছে মধু মেলা, চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত

আর্থিক খাতে অন্যায় করে কেউ পার পাবেন না : ড. সালেহউদ্দিন আহমেদ

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

ধৈর্য ধরুন, তাদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন : জামায়াতের আমির

দুবাইতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ঝিনাইগাতীতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

সংখ্যা নয় দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার চাই : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

চার খাতে বাংলাদেশী কর্মী নিতে আগ্রহী কাতার