২৯ মে ২০২৬, এখন সময় রাত ১২:২৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৫৫ কেজি সোনা চুরি : কাস্টমসের চার কর্মকর্তা বরখাস্ত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২ সেপ্টেম্বর) সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়ায় জাতীয় শোক দিবস ও ২১শে আগস্টের উপর আলোচনা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের প্রায় ২৬ কোটি টাকার চেক হস্তান্তর

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

ছাত্র-জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না : আইন উপদেষ্টা

মমতাজের সমর্থকদের ‘হামলায়’ স্বতন্ত্র প্রার্থীর ৬ সমর্থক আহত

বিএসপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক তৌফিক ইকবাল চৌধুরীর ইন্তেকালে বিএসপি চেয়ারম্যানের শোক প্রকাশ

আওয়ামী লীগ ছাড়া সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থা : গভর্নর

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

আগস্টে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯২ শতাংশ