১৮ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১২:৪১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের আম্মানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল জর্ডানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। এসময় জর্ডানিয়ান আর্মড ফোর্সেস (জেফ) এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জর্ডানিয়ান আর্মড ফোর্সেস (জেফ) এবং আম্মানে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সমন্বয়ে উক্ত সফর অনুষ্ঠিত হয়। সফরকালে প্রতিনিধিদল জর্ডানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান বাংলাদেশ-জর্ডান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর একটি উপস্থাপনা করেন। তিনি বাংলাদেশ ও জর্ডানের দ্বিপাক্ষিক বর্তমান সম্পর্কের বিভিন্ন দিক ও ভবিষ্যতের সম্ভাবনার ওপর আলোকপাত করেন। রাষ্ট্রদূত প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ ও জর্ডানের ঐতিহাসিক সম্পর্কের বিষয়েও উল্লেখ করেন। এরপর জর্ডানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর পক্ষ থেকে রাষ্ট্রদূত ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমরা শিল্পকে একটি নতুন স্তরে নিয়ে যেতে চাই : প্রধান উপদেষ্টা

ধানের উৎপাদন ভালো, এক ছটাক চালও আমদানি করতে হবে না : খাদ্যমন্ত্রী

ফ্রেইট ফরওয়ার্ডারদের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৭

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৭ জানুয়ারি

দুঃস্থদের মাঝে স্বস্তি ফেরাতে দুই মিনিটে বাজার

আর্থিক প্রতিষ্ঠানের ঋণে যথাযথ ডকুমেন্টেশনের নির্দেশ

ডেঙ্গু ঠেকাতে হাসপাতালে ১০% শয্যা রাখার নির্দেশ

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন এমএ খান বেলাল

ছাত্র-জনতার অভ্যুত্থানে কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক : আইজি প্রিজন্স