১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:৫০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দুই দিনে ১২ বাসে আগুন, ১০০ বাস ভাঙচুর : পরিবহন মালিক সমিতি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৯, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

বিএনপির ডাকা মহাসমাবেশ ও হরতালে গত দুই দিনে রাজধানীসহ সারাদেশে ১২ বাসে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা। একইসাথে প্রায় ১০০ বাস ভাঙচুর করা হয়েছে।

আজ ২৯ অক্টোবর রবিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এমপি।
এসময় তিনি বলেন, মালিকদের গাড়ি পুড়িয়ে ও শ্রমিকদের রক্ত ঝরিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করার সুযোগ বিএনপিকে দেয়া হবে না। ২০১৩-১৪ সালে ৫ হাজার পরিবহনে অগ্নিকাণ্ড করা হয়েছে এবং ৫০০ শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে। এখনো সে পথে হাঁটছে বিএনপি। তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না মালিকরা। তারা একবার মাঠে নামলে আন্দোলনকারীরা রেহাই পাবে না। বিএনপির এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানান তিনি।

এনায়েত উল্লাহ বলেন, সকালে ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। সে বাসে হেলপার ঘুমানো ছিল। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। আমরা এই ঘটনায় যারা জড়িত তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একইসাথে বাসে অগ্নিকাণ্ড ও ভাঙচুর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেন ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, গতকালকে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করেছে। যেহেতু মতিঝিল গুলিস্তান এলাকায় সমাবেশ ছিল তাই এই এলাকায় গাড়ি আসতে পারেনি। আমাদের আজকের কথা ছিল এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমরা একমত না, আমরা গাড়ি চালাবো। সেজন্য মালিকরা সকাল থেকে গাড়ি বের করেছে। যাত্রী না থাকার ফলে গাড়ির সংখ্যা কম ছিল।

সংম্মেলনে মালিক সমিতির নেতারা ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয় : প্রধান উপদেষ্টা

সম্পদের হিসাব দাখিল করতেই হবে সরকারি কর্মচারীদের

‘আগামী ৪ মাসের মধ্যেই এফবিসিসিআই’র নির্বাচন’

অবশেষে সিইসিসহ ৫ কমিশনার পদত্যাগ করলেন

‘উগ্রবাদীদের দমনে সরকার ব্যর্থ হলে সকল সুফি দরবারের সমন্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি’

চট্টগ্রামের উন্নয়নে একসাথে কাজ করবে চসিক ও চট্টগ্রাম বন্দর

রাজধানীতে ৫৫১৭ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩৯

বিএনপির মূল কৌশল নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা : তথ্যমন্ত্রী

আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৭ জানুয়ারি