২৫ মে ২০২৬, এখন সময় দুপুর ১:৫৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জাল নোট রোধে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১৯, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

পবিত্র রমজান মাসজুড়ে ব্যাংকগুলোকে জাল নোট প্রতিরোধে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভাগীয় শহর, জেলা শহরের যেসব স্থানে বেশি জনসমাগমন হয় এমন স্থানগুলোতে বিশেষ স্ক্রিন স্থাপন করে ভিডিওচিত্রের মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। বিশেষ করে শপিং মল, হাটবাজার, বাস টার্মিনাল, রেল স্ট্রেশন, রাস্তার মোড়ে প্রচার চালাতে হবে।

১৮ মার্চ ২০২৪ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎসবের সময় দেশে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। এ প্রেক্ষিতে রমজান মাসে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হলো।

ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র রমজান মাসে ঢাকা শহর এবং বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, হাটবাজার, শপিংমল, বাস টার্মিনাল, রেল স্টেশনসহ রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে প্রচার করতে হবে। দেশের ব্যাংকগুলোর শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে ভিডিও চিত্রটি পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।

ব্যাংকের শাখাগুলোতে উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও প্রদানকালে এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের পূর্বে আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে আলোচিত নির্দেশনা পরিপালনের স্বপক্ষে একটি সচিত্র প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে জমা দিতে হবে।

এদিকে, শুধু রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে প্রতিদিনি এই ভিডিওচিত্র প্রদর্শন করবে। আর অন্যান্য ব্যাংকগুলো রাজধানীর কে কোন স্থানে ভিডিও চিত্র প্রদর্শন করবে তার তালিকা করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পবিত্র রমজান মাসজুড়ে ব্যাংকগুলোকে জাল নোট প্রতিরোধে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভাগীয় শহর, জেলা শহরের যেসব স্থানে বেশি জনসমাগমন হয় এমন স্থানগুলোতে বিশেষ স্ক্রিন স্থাপন করে ভিডিওচিত্রের মাধ্যমে প্রচার কার্যক্রম চালাতে হবে। বিশেষ করে শপিং মল, হাটবাজার, বাস টার্মিনাল, রেল স্ট্রেশন, রাস্তার মোড়ে প্রচার চালাতে হবে।

১৮ মার্চ ২০২৪ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জ এসএসসি ৯৮ ব্যাচের বর্ণাঢ্য রজতজয়ন্তী উদযাপন

‘শিগগিরই পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে’

সংখ্যা নয় দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার চাই : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

ব্যবসা-বাণিজ্য স্থবির, বাড়ছে ঋণ খেলাপি

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থান ও গত ১৬ বছরের নিপীড়নের চিত্র থাকবে গণভবন জাদুঘরে : মো. নাহিদ ইসলাম

শীর্ষ ১০ কোম্পানি, এক বছরে বাজার মূলধন কমেছে ২১২৩১ কোটি টাকা

আশুরার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : বাংলাদেশ ন্যাপ

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে দুই শতাধিক নিহত অসংখ্য মানুষ আহত দায় কার?

প্রসাদপুর দলিল লেখক সমিতির কমিটি গঠন