১৮ নভেম্বর ২০২৬, এখন সময় রাত ১২:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৫, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক আজ সোমবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

আবু বকর সিদ্দীক বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
’

তিনি জানান, সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বরাবরের মতো এবারো বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর চারটি এবং বেলা পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে।

রমজান মাস শেষে শাওয়াল মাসের ১ তারিখে উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ১০ বা ১১ এপ্রিল এবারের ঈদুল ফিতর পালিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়’

বাংলাদেশের আগামী নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষা : তারেক রহমান

প্রধানমন্ত্রীকে হুমকির বক্তব্য বিএনপির : তথ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, শেষ হলো প্রথম ধাপের আবেদন

মাইকের পর এফ এম শাহীন-এর ‘যশোর রোড’ নির্মাণের ঘোষণা

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

ঈদে সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানো নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে

বাংলাদেশ থেকে ৩ ধরণের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত