১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ২:০৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শিক্ষার্থীরা নয়, তৃতীয় পক্ষ সহিংসতা ঘটিয়েছে : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

যারা সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ। সুনির্দিষ্ট প্রমাণসাপেক্ষে যারা সন্ত্রাসী, শুধু তাদের ওপরেই আইনের প্রয়োগ ঘটানো হবে। যারা সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনকারীদের পানি খাইয়ে সাহায্য করেছেন তাদের একজনকেও হয়রানি করা হবে না, এ ব্যাপারে সরকারের পরিষ্কার নির্দেশনা দিয়েছে। ১ আগস্ট সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এসব কথা বলেন।
হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার। এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়। তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এক শ্রেষ্ঠ ইবাদত ও উম্মতে মোহাম্মদীর নাজাতের উসিলা

রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে : ড. সালেহউদ্দিন আহমেদ

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয় : প্রধান উপদেষ্টা

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টফোন য্যানন এক্স-২০

দাগনভূঞায় শারদীয় দুর্গা উৎসবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দদের পূজা মন্ডপ পরিদর্শন

মানুষের সেবা করলে কেউ হারাতে পারবে না : প্রধানমন্ত্রী

মানুষের সেবা করলে কেউ হারাতে পারবে না : প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম কারাগারে ৪৫ ভাগ কয়েদি মাদক মামলার আসামী

কানাডায় বাণিজ্য মেলা নভেম্বরে

‘বন পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশ’

জাতীয় শোক দিবস উপলক্ষে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডে দোয়া মাহফিল ও আলোচনা সভা