২২ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় রাত ৯:৫৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শিক্ষার্থী-সেনাবাহিনী সদস্যদের ওপর হামলা : ৩৮৮ আনসার সদস্য কারাগারে

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয় অবরুদ্ধ করে শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা, সচিবালয়ে ভাংচুর মামলায় গ্রেফতার ৩৮৮ জন আনসারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও বিমানবন্দর থানার পৃথক চার মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। ২৬ আগস্ট তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে জানা গেছে, শাহবাগ থানার মামলায় গ্রেফতার ১৮৯ জন, রমনা থানার মামলায় ৯৮ জন, পল্টন থানার মামলায় ৯৫ জন ও বিমানবন্দর থানার মামলায় গ্রেফতার দেখানো ৬ জন আনসার সদস্যকে আদালতে হাজির করা হয়। এ চার থানার মামলায় অন্তত ৪২৬ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অন্তত তিন-হাজার অজ্ঞাতনামা আনসার সদস্যদের আসামি করা হয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ব্রিটেনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

নন্দীগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

সানউইনংস ট্যুরস অ্যান্ড ট্রাভেল বি২বি পার্টনার সভা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি আরব

অত্যাধুনিক সেগমেন্টের নতুন মোটরসাইকেল বাজারে এনেছে হোন্ডা

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু, আহত ১

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনো ভাবেই করবেন না : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২১তম শাখা উদ্বোধন

ঈদ উপলক্ষে ৯৮৮ বন্দী মুক্তি দিচ্ছে আরব আমিরাত

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন