১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার অফিস শুরু

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩১ আগস্ট থেকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। এখন থেকে এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন। শেখ হাসিনার দেশত্যাগের দিন গণভবনসহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর হয়। এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে। টানা ১৫ দিন সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়। ইতোমধ্যে কার্যালয়ের বাইরে-ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সব কর্মকর্তার বসার কক্ষও ঠিকঠাক করা হয়েছে। সূত্র : বাসস

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আবুল কাসেম খান কর খেলাপী নন

কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদের ভাঙন ঝুঁকিতে গুরুত্বপূর্ণ পাগলার বাজার

আইন ও বিচার বিভাগে দুর্নীতি করে কেউ পার পাবে না : আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রবাসীদের সর্বোত্তম সেবা দেওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়া সম্ভব : আইনমন্ত্রী

দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না : আইন উপদেষ্টা

ধার বা অনুদান নিয়ে বেশি দূর যাওয়া যায় না : অর্থ উপদেষ্টা

নাইকো মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদন সরাসরি খারিজ

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে

সবচেয়ে বড় হজ বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ সৌদি আরবের