১২ জুন ২০২৬, এখন সময় রাত ৪:২০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৪৮৪ কোটি টাকার সার কিনবে সরকার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৮৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া ও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের এক প্রস্তাবে ২০২৪-২০২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে চতুর্থ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে এই সার কিনতে ব্যয় ধরা হয়েছে ১৩৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭৭.৫০ মার্কিন ডলার।

বৈঠকে অপর এক প্রস্তাবে কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মা আদেন সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ষষ্ঠ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

সৌদি আরবের মা আদেন থেকে এই সার কিনতে ব্যয় হবে ৩৪৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭০৯.০০ মার্কিন ডলার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘উগ্রবাদীদের দমনে সরকার ব্যর্থ হলে সকল সুফি দরবারের সমন্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি’

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য প্রায় ২০ কোটি ডলারের নতুন সহায়তা দেবে

সারা দেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়’

সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে : প্রধানমন্ত্রী

রাজধানীতে বিএনপির পদযাত্রা আজ

তৈরি পোশাক রপ্তানিতে কানাডায় শুল্কমুক্ত সুবিধা আরো ১০ বছর বাড়ল

গাজা ইস্যুতে ওআইসির দেশগুলোকে এক হওয়া উচিত : প্রধানমন্ত্রী

ভাটারায় আগুনে পুড়ে নারীসহ চারজন দগ্ধ

‘রাজধানীতে ঈদের জামাত কোথায়, কখন অনুষ্ঠিত হবে’