১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

তিস্তার পানি বাড়ছেই, বন্যার আশঙ্কা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তা পাড়ের মানুষজন বড় ধরনের বন্যার আশঙ্কা করছে এবং যে কোনো সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে, পানি নিয়ন্ত্রণে ব্যারাজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। এতে করে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর আগে শনিবার দুপুর ১২টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৭০ সেন্টিমিটার।

জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের বীজতলার চারা ধানগুলো তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ১৭টি ইউনিয়নের ৬৫টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জিয়া বলেন, হঠাৎ করে বাড়ছে তিস্তার পানি। আমার ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি ঢুকে আমন ধানের বীজতলা ডুবে যাচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, শনিবার বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি এখনো বিপৎসীমার নিচে আছে, তবুও আমরা সতর্ক আছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোঃ দেলোয়ার হোসেন জন এর মাতার ইন্তেকাল

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহ্সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর (ক.) ১৩তম ওরশ শরীফ : হাজারো আশেক, ভক্ত ও জনতার ঢল

জুনিয়র বৃত্তি পরীক্ষা এগোলো, নতুন সময়সূচি চূড়ান্ত

প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমেই দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

৭টি ইসলামী দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক : কী প্রস্তাবনা ও সংস্কারের সুপারিশ করলো দলগুলো

১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

Bangladesh Welcomes ICJ Ruling in Favor of Guyana : Foreign Minister

বিএবি’র নতুন চেয়ারম্যান

শাপলা চত্বরের হত্যাকাণ্ড ‘গণহত্যা’ ছিল : চিফ প্রসিকিউটর