২৬ জুন ২০২৬, এখন সময় রাত ৩:২০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাজশাহীতে খানকা শরীফে হামলা ও ভাঙচুর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

রাজশাহীর পবা উপজেলায় একটি খানকা শরীফে হামলা ও ভাঙচুর করেছে একদল লোক। ৫ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা তথা পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামের আজিজুর রহমান ভান্ডারী নিজ বাড়ির পাশে নিজের জমিতে প্রায় ১৫ বছর আগে ‘হক বাবা গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’ নামের খানকা প্রতিষ্ঠা করেন। তিনি তার ভক্তদের কাছে ‘পীর’ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওই খানকায় তিন দিনের আয়োজন ছিল। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে আয়োজন শুরু হয়। সেখানে শিল্পীরা আসছিলেন, ভান্ডারী ও মুর্শিদী গান হচ্ছিল। বিষয়টি নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। আজ ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর হামলার শঙ্কায় দুই গাড়ি পুলিশ নিয়ে সেখানে ছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তবে হামলার সময় উত্তেজিত জনতাকে পুলিশ বাধা দিয়েও আটকাতে পারেনি।
হামলার সময় বাড়ি থেকে বের হননি আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, কয়েক দিন ধরে এলাকার কিছু লোক তাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিলেন। আজ ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তারা একত্র হয়ে খানকা শরীফে হামলা করেন। ভক্তরা তাকে বাড়ি থেকে বের হতে দেননি। তার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঢাকা বিভাগীয় অর্ধ-বার্ষিক সম্মেলন

চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত : নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাবারকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা চায় সংসদীয় কমিটি

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন দেবে বেলজিয়াম

বাণিজ্য সুবিধার আওতায় রাখতে কমনওয়েলথভুক্ত মন্ত্রীদের আহ্বান

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির মাসব্যাপী আমানত সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

২০২৩ সালে বসবাসের জন্য বিশ্বের সেরা যেসব শহর

বিএসআরএফ সভাপতি হলেন মাহতাব সম্পাদক মাসউদুল

২৮৫ প্রতিবন্ধীকে প্রাথমিকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

প্রসাদপুর দলিল লেখক সমিতির কমিটি গঠন