৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:২৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ব্যক্তিগত কারণে তিনি এই দায়িত্বে থাকতে আর আগ্রহী নন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইলে সেকথা জানিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কথা বিবেচনা করছে বিসিবি।

এ বিষয়ে গণমাধ্যমকে হাবিবুল বাশার সুমন বলেন, ‘হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।’

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায় বোর্ড।

হাবিবুল বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ধেয়ে আসছে প্লাবন, ফেনীর দুই উপজেলার ৭৬ গ্রাম প্লাবিত

২১ অক্টোবর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লিবারেল ইসলামিক জোটের প্রস্তুতি সভা

মাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানালেন অং সান সু চির ছেলে

সুনির্দিষ্ট সময়ে বাংলাদেশকে উন্নত করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

সেদিন বেঁচে গেলাম সেটাই অবাক বিস্ময় : প্রধানমন্ত্রী

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো : পরিকল্পনামন্ত্রী

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৪২৮০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থ মেয়াদে স্পিকার নির্বাচিত