১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

প্রতিবেদক
টাইমওয়াচ রিপোর্ট
জুন ৮, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদারসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা। আগে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ নবম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন। অর্থাৎ মূল বেতন ছিল ২২ হাজার টাকা। সেই হিসাবে তাদের মূল বেতন এখন বাড়ল।

সম্প্রতি এ বেতন নির্ধারণ করে দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়। এর আগে গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ বিভাগ চিঠিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইর থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন শর্তসাপেক্ষে ‌‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে মতামত প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে- মূল বেতন নির্ধারিত। কোনো প্রকার বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি মোতাবেক প্রযোজ্য অন্যান্য ভাতাদি পাবেন। কোনো প্রকার পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিলের সুবিধাদি পাবেন না।

এই মূল বেতন মন্ত্রী/প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) সহকারী একান্ত সচিব ও উপমন্ত্রীর (সমমর্যাদা) একান্ত সচিব পদে শুধু সরকারি চাকরির বাইর থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও মতামতে জানিয়েছে অর্থ বিভাগ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এক শ্রেষ্ঠ ইবাদত ও উম্মতে মোহাম্মদীর নাজাতের উসিলা

৯৮-০০ ব্যাচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ঝিনাইগাতীতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

কারো দয়ায়, কোনো লোভে রাজনীতিতে আসিনি : সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

সদ্য বিদায়ী আগস্ট মাসে বৈধপথে ২৬ হাজার ৬৪০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

কারফিউ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা : ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

ব্যালট পেপার ছাপার কাজ শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর থেকে

আগের সরকার ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

জাতীয় মানবাধিকার সোসাইটি ও ভুটানের রাষ্ট্রদূত এর মতবিনিময়

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় : এনবিআর চেয়ারম্যান