৩০ জুন ২০২৬, এখন সময় সকাল ১১:১৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

পালড়ায় প্রজাপতি মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

প্রতিবেদক
মানিকগঞ্জ প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের পালড়া গ্রাম প্রজাপতি মোড়ে ২৭ জুন শনিবার আনুষ্ঠানিকভাবে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর একটি নতুন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের প্রধান নির্বাহী ও টাইমওয়াচ সম্পাদক এ কে নাহিদ মাইজভাণ্ডারী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পালড়া গ্রামের কৃতি সন্তান এস আই দিদার হোসেন, কুমুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হক দিদল আল মাইজভাণ্ডারী , পালড়া চিশতিয়া দরবার শরীফের পীর সাইদ দেওয়ান আল চিশতী নিজামী, বাউল শিল্পী লিয়াকত সরকার আল চিশতী নিজামী, পালড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মহিদুর রহমান, পালড়া গ্রামের বিশিষ্ট সুফি ব্যক্তিত্ব খলিল মোল্লা আল মাইজভাণ্ডারী এবং স্বাস্থ্য সহকারী মো. নাঈমুল হক বাদল আল মাইজভাণ্ডারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পালড়া সমাজ প্রধান আয়ূব আলী মাদবর। এতে উপস্থাপনায় ছিলেন মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই নতুন আউটলেট চালুর ফলে এলাকার মানুষ সহজেই ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, টাকা স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, ডেবিট কার্ড সংক্রান্ত সেবা এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা স্থানীয়ভাবেই গ্রহণ করতে পারবেন। এতে সময় ও যাতায়াত খরচ উভয়ই সাশ্রয় হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বক্তারা নতুন আউটলেটটির সফলতা কামনা করেন এবং এলাকার সর্বস্তরের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের জন্য এজেন্ট ব্যাংকিং ব্যবহারের আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত