৩০ জুলাই ২০২৬, এখন সময় রাত ৮:১১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন সভাপতি নূরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

জাতীয় প্রেস ক্লাবে ২৫ জুলাই বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে এনটিভি’র নূরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন- সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, নির্বাহী সদস্য- বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির ও লুৎফর রহমান শিকদার। এছাড়াও সাধারণ সভায় ৭ সদস্যের একটি উপষ্টো পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন- কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার এবং মাহবুব আলম। এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ হোসেন। সভার শুরুতে গত ৩ বছরে মৃত্যুবরণকারী ৪ জন সদস্যের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরা হলেন- আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম। সভায় বক্তারা বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামকে আরও কার্যকর ও সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সাধারণ সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটাজী, রফিকুর রহমান, মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ

বাংলাদেশে শিশুদের ডেঙ্গু প্রতিরোধে সহায়তা দিচ্ছে ইউনিসেফ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন পর্ষদের নতুন চেয়ারম্যান

নিউজিল্যান্ড উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই : প্রধানমন্ত্রী

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি সরকারকে নিশানা করেছে : ওবায়দুল কাদের

জাতিসংঘের পরবর্তী প্রস্তাবে ভেটো দেবে না চীন

সদ্য বিদায়ী আগস্ট মাসে বৈধপথে ২৬ হাজার ৬৪০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন