৫ জুলাই ২০২৬, এখন সময় রাত ৮:২৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

চির বিদায় নিলেন গন্ধু ফকির আল মাইজভাণ্ডারী

প্রতিবেদক
মানিকগঞ্জ প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ

বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের খাদেম শাহ মো. গেন্দু বেপারী প্রকাশ গন্ধু ফকির আল মাইজভাণ্ডারী বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ মহররম ১৪৪৮ হিজরি, বৃহস্পতিবার বিকেল ৫ টা ২০ মিনিটে এই নশ্বর পৃথিবী থেকে ওফাত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালীন সময়ে তিনি সহধর্মিণী, চার পুত্র সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওফাতকালীন সময়ে গন্ধু ফকিরের বয়স হয়েছিল ৮৯ বছর। জীবদ্দশায় তিনি সহধর্মিণী চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিশ্ব করিম মঞ্জিল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি শেখ আলমগীর হোসেন মাইজভাণ্ডারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার ওফাতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, গন্দু ফকির সুফিবাদের একজন নিবেদিত প্রাণ ছিলেন। মহাকালে আমি তার শান্তি কামনা করছি।
গন্ধু ফকিরের সন্তান মো. কামাল বেপারী আল মাইজভাণ্ডারী জানান, তার জানাজা নামাজের ইমামতি করেন পালড়া দরবার শরীফের প্রধান আধ্যাত্মিক পুরুষ হযরত শাহসুফি আব্দুল মজিদ মাস্টার আল মাইজভাণ্ডারীর খলিফা শাহ আব্দুল লতিফ খান আল মাইজভাণ্ডারী। জানাজা নামাজ শেষে নিজ বাড়িতে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
শাহ গন্ধু ফকির আল মাইজভাণ্ডারী জীবদ্দশায় অমায়িক মানুষ ছিলেন। তিনি ১৯৩৭ সালের ১৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামের এক সম্ভ্যান্ত মুসলিম বেপারী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোকছেদ বেপারী এবং মায়ের নাম ফাতেমা। তিনি এদশের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু সরকারের কোনো নথিতে তার নাম নেই। তিনি জীবদ্দশায় কোনো ধরনের সরকারি ভাতা পাননি। এই নিয়ে তার কোনো ধরনের আক্ষেপ ছিল না। তিনি হযরত শেখ আব্দুল করিম মাওলানার (তরিকায়ে মাইজভাণ্ডারীয়া) একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন

ডেঙ্গুতে একদিনে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩০৮ জন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৫তম বৈঠক অনুষ্ঠিত

ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’র ফল প্রকাশ

‘কৃষক কার্ড’ বণ্টনই হবে আমার অগ্রাধিকার : কৃষি প্রতিমন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডে দোয়া মাহফিল ও আলোচনা সভা

শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় উন্নতি বাংলাদেশের

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নারী বিশ্বকাপ : ফ্রান্সের কাছে হেরে বিপাকে ব্রাজিল

পাকিস্তানে তালেবানের গুলিতে ৪ সেনা নিহত