১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সোমবার (৩ আগস্ট) দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন নির্বাহী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে কমিউনিটি ব্যাংকে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। প্রায় ২৫ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, এসএমই, কৃষি, করপোরেট, ট্রানজেকশন ও শাখা ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ব্যবসায়িক কৌশল নির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা উন্নয়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক রূপান্তর কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কমিউনিটি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ব্যবসা কর্মকর্তা (চিফ বিজনেস অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি প্রধান পুনরুদ্ধার কর্মকর্তা (চিফ রিকভারি অফিসার) এবং প্রধান অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামেলকো) হিসেবেও অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

এর আগে প্রিমিয়ার ব্যাংকে রিটেইল, এসএমই, কৃষি ও করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইমতিয়াজ উদ্দিন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক এবং ঢাকা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

শিক্ষাজীবনে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।

পেশাজীবী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সংগঠনটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো শাখায় আগুন : অন্তর্বর্তী সরকারের বিবৃতি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ

এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ১৫১ কোটি ডলার

বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

ভারতে ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে রিট

জবাবদিহিতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না : জিএম কাদের

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান

বিএসপি’র কেন্দ্রীয় নেতৃত্বে নতুন দুই মুখ

স্মার্ট বাহিনী হিসেবে বাংলাদেশ আনসারকে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী