৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:১৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৪, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিআইটিএমএ) নামে একটি আন্তর্জাতিক মেলা আয়োজনে যৌথভাবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এ মেলা কবে নাগাদ আয়োজন করা হবে, সেটি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে বিশ্ব বাজারে অধিকতর প্রতিযোগিতা সম্পন্ন করতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

৪ আগস্ট গুলশান ক্লাবের ‘ক্রিস্টাল প্যালেস’ মিলনায়তনে সংগঠন দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

বিটিএমইএ ও বিজিএমইএ নেতারা মনে করেন, বাংলাদেশের প্রধান রপ্তানি অর্জনকারী টেক্সটাইল ও তৈরি পোশাক খাতকে বিশ্ব মঞ্চে আরও শক্তিশালী, উদ্ভাবনী, পরিবেশবান্ধব এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন করার জন্য এ প্রদর্শনীর আয়োজন এবং সমঝোতা স্মারক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে অত্যাধুনিক যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযোজন, ফ্যাশন ট্রেন্ড প্রদর্শন করা, নেটওয়ার্কিং, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, স্থায়িত্ব, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারিত্ব সহজতর করাসহ টেকসই টেক্সটাইল এবং তৈরি পোশাক উৎপাদনের একটি বিশ্বব্যাপী স্বীকৃত হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করাই এ আন্তর্জাতিক মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।

সমঝোতা স্মারকের আলোকে বিটিএমএ ও বিজিএমইএ যৌথ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দেশীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানের সহায়তায় (বিআইটিএমএ) প্রতি বছর ঢাকায় আয়োজন করা হবে, যা অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই ফ্যাশন ধারার এক অভূতপূর্ব সমন্বয় ঘটাবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সমঝোতা স্মারকের আলোকে যৌথ অর্গানাইজিং কমিটি করা হবে। এজন্য প্রদর্শনীর পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি শক্তিশালী যৌথ কমিটি গঠন করা হবে। যেখানে বিটিএমএ ও বিজিএমইএ’র ৫ জন করে সম-প্রতিনিধিত্ব থাকবে। এছাড়া, কমিটির চেয়ারম্যানশিপ প্রতিবছর দুই সংগঠনের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হবে। প্রথম বছর বিটিএমএ থেকে চেয়ারম্যান এবং বিজিএমইএ থেকে কো-চেয়ারম্যান মনোনীত হবেন। আর প্রদর্শনী থেকে অর্জিত নিট লভ্যাংশ যৌক্তিক অনুপাতে বণ্টন করা হবে।

বিটিএমএ ও বিজিএমইএ’র যৌথ ব্যবস্থাপনায় ‘বিআইটিএমএ’ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের টেক্সটাইল ও আপারেল খাতকে একটি ভিন্ন মাত্রায় স্থান করে নিতে সক্ষম হবে বলে মনে করে সংগঠনটি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত