১১ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ১০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ফ্যাসিবাদি শাসনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করেছিল, এখন তা পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - আন্তর্জাতিক